আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না।। নির্বাচন কমিশন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না। এবার সুপ্রিম কোর্টে একথা জানাল জাতীয় নির্বাচন কমিশন। তবে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল বুধবার। শুনানি চলাকালীন অবস্থান স্পষ্ট করে জানান,  নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার  কারণে ERO যদি কোনও ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন, তার ফলে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক নন, এবিষয়টি চূড়ান্ত হবে না। কারণ নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।SIR সংক্রান্ত শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, কেন্দ্রীয় সরকার কোনও ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করা পর্যন্ত সেই ব্যক্তির ভোটাধিকার কি থাকবে না? জবাবে কমিশনের আইনজীবী জানান, এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব খতিয়ে দেখার মূল লক্ষ্য যারা নাগরিক নয়, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিশ্চিত করা। সেই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া বা ডিপোর্ট করার অধিকার কমিশনের নেই। এই শুনানি প্রক্রিয়া আগামী ১৫ই জানুয়ারি ফের শুরু হবে প্রধান বিচারপতির কোর্টে।  তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় তাঁদের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। এসআইআর সংক্রান্ত যাবতীয় নির্দেশ কমিশন সামাজিক  মাধ্যমে দিচ্ছে বলে আদালতে জানান তিনি। হোয়াট্‌স অ্যাপের মাধ্যমে এসআইআর সংক্রান্ত কাজের নির্দেশ দেওয়া হচ্ছে বিএলও-দের।








    akb tv news 

    14.01.2026

     


    3/related/default