আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এক সাংবাদিককে আক্রমনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সাংবাদিকদের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মঙ্গলবার রাতে বড়দোয়ালীর কাছে দৈনিক সংবাদের সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথের উপর দুষ্কৃতিরা আক্রমণ করে। এর প্রতিবাদ জানিয়ে অতিসত্বর দুষ্কুতিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার  সকল সাংবাদিকরা একত্রিত হয়ে ঘটনাস্থলে প্রতিবাদ জানায়। এই কর্মসূচিতে উপস্থিত প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গতকাল রাতে মৃণাল যখন বাড়িতে যাচ্ছিল তখন বড়দোয়ালী এলাকার আরন্যকের সামনে তার অটোটি নষ্ট হয়ে যায়। এরপর তাকে অটো থেকে নামিয়ে মারধর করা হয়। তার মুখে আঘাত লাগে। ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পরপর কয়েকবার ফোন করা হয় ওসি’কে। কিন্তু ওসি আসেনি। এর কারণ ওসি জানেন যে কারা মৃণালকে মেরেছে। ওসি’র সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে। এগুলি আমরা জানি বলে তিনি জানান। আজকের মধ্যে যদি দুষ্কৃতিদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা যা করার করব বলে ওসি’কে হুশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা।  











    akb tv news 

    14.01.2026

     


    3/related/default