আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    SIR সংক্রান্ত শুনানির দিনক্ষণ বাড়ানোর প্রয়োজনীয়তা নেই বলে মনে করছে নির্বাচন কমিশন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এস আই আরে শুনানির কাজ শেষ হবে সময় মতই। এরফলে SIR সংক্রান্ত শুনানির দিনক্ষণ বাড়ানোর প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছে দেশের নির্বাচন কমিশন। তথ্যে অসঙ্গতি তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। সেই মত তালিকাও প্রকাশ্যে এসেছে। কিন্তু সেই তালিকা এখনই দেওয়া হচ্ছে না কমিশনের ওয়েব সাইটে। অন্যদিকে কোনও জেলা শাসকই এখনও পর্যন্ত অতিরিক্ত সময় চাননি। এরফলে SIR সংক্রান্ত শুনানির দিনক্ষণ বাড়ানোর প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছে নির্বাচন কমিশন। এমনকী দিন বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনাও করা হচ্ছে না বলেও জানিয়েছেন কমিশনের এক আধিকারিক।এই অবস্থায় নির্ধারিত ৭ তারিখের মধ্যেই শুনানির কাজ শেষ করে ও দ্রুত তথ্য আপলোড করতে চার পর্যবেক্ষকের অধীনে ১০০ জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে।তাঁরা কমিশনের হয়ে টি-বোর্ডের দপ্তরে কাজ করবে বলে জানা গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়সীমার মধ্যে বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ১০ দিন অতিরিক্ত সময় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। কিন্তু হাতে এখনও ৯ দিন সময় থাকায় অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে না বলেই মনে করেন কমিশনের এক শীর্ষ কর্তা। তাঁর মতে, তথ্যে অসঙ্গতি ও আনম্যাপড মিলিয়ে মোট ১ কোটি ৫২ লক্ষের কাছাকাছি মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। ইতিমধ্যেই ১ কোটি ৩০ লক্ষ মানুষকে নোটিস দিয়ে ডেকে পাঠান হয়েছে। তার মধ্যে ৯০ লক্ষের কাছাকাছি শুনানি হয়ে গিয়েছে। এখনও ২২ লক্ষ নোটিস পাঠান ও ৬২ লক্ষের কাছাকাছি শুনানি বকেয়া রয়েছে। প্রতিদিন গড়ে ৮ লক্ষ শুনানি হচ্ছে। ফলে আগামী ৯ দিনের মধ্যে শুনানি শেষ হয়ে যাবে বলেই মনে করছে কমিশন।











    akb tv news 

    29.01.2026


    3/related/default