নিজস্ব প্রতিনিধিঃ
যারা বলছে এডিসি’তে উন্নয়ন হচ্ছে না, বেকারদের জন্য কিছু করছে না এডিসি
সরকার। সেই বিরোধীদের নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন
তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।প্রতিক্রিয়ায় তিনি বলেন, আজ একটি ভাল
দিন। এই দিনে আমি কারোর বিরুদ্ধে কেন খারাপ বলব। যদি কেউ আমার বিরুদ্ধে খারাপ কিছু
বলে তাহলে বলুক। আমি সবাইকে ভালবাসি। যারা বিজেপি’তে আছে, যারা কংগ্রেসে আছে, যারা
সি পি এমে আছে , আর যারা ভোট না দেয়, তাদেরকেও আমি ভালবাসি। আমি গোটা ত্রিপুরাকে সাহায্য
করতে চাই। রাজনীতির জন্য মানুষ অনেক সময় উল্টা কথা বলেন বলে তিনি জানান।
akb tv news
29.01.2026

