আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ব্যাঙ্ক ওয়ার্কার্স ইউনিয়ন গুলির তরফে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের একবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ব্যাঙ্ক ওয়ার্কার্স ইউনিয়নগুলির তরফে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সমস্ত ব্যাঙ্ক কর্মীদের এই ধর্মঘটে সামিল হতে বলা হয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন , অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া সকল সদস্যদের ও ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন-কেও এই ধর্মঘটে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। ব্যাঙ্ক ইউনিয়ন গুলির তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার নতুন যে চারটি শ্রম কোড নিয়ে এসেছে, তার বিরোধিতা করেই এই ধর্মঘট ডাকা হয়েছে। ব্যাংক ইউনিয়ন গুলির কথায়, এই নতুন চার শ্রম কোড শ্রমিকদের স্বার্থ বিরুদ্ধ এবং এই শ্রম কোডে আসলে শ্রমিক শ্রেণিরই ক্ষতি হবে। এর প্রতিবাদেই আগামী ১২ই ফেব্রুয়ারি  ধর্মঘট ডাকা হয়েছে। এর জেরে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে। শুধু তা নয়, সমস্যায় পড়তে পারেন সাধারণ গ্রাহকরা।









    Akb tv news 

    31.01.2026





    3/related/default