নিজস্ব প্রতিনিধিঃ
১লা ফেব্রুয়ারি রবিবার সংসদে বাজেট পেশ করা হবে। ২০২৬ সালের বাজেট
পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামীকাল নবম বাজেট পেশ করবেন
অর্থমন্ত্রী। প্রতি বছরের মত এবছরও বাজেটকে ঘিরে একাধিক প্রত্যাশা সাধারণ
মধ্যবিত্ত মানুষের।সেই সঙ্গে কৃষক, রেলযাত্রী, বেতনভোগীরাদের মধ্যেও বাজেট নিয়ে প্রত্যাশা
তুঙ্গে। সরকারের তরফে আয়কর, রেলওয়ে এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পে একাধিক গুরুত্বপূর্ণ
ঘোষণার সম্ভাবনা রয়েছে। এবছর আয়কর ক্ষেত্রে বেতনভোগীদের জন্য বড় কিছু ঘোষণা করতে
পারে কেন্দ্র সরকার। নতুন কর ব্যবস্থার আওতায় স্ট্যান্ডার্ড ডিডাকশন বর্তমান ৭৫
হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার সম্ভাবনা রয়েছে।এটি হলে বেতনভোগীদের
করমুক্ত আয়ের সীমা বর্তমান ১২.৭৫ লক্ষ টাকা থেকে বেড়ে প্রায় ১৩ লক্ষ টাকায়
পৌঁছতে পারে, এটি হলে সুবিধা হবে মধ্যবিত্তদের।
Akb tv news
31.01.2026

