আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম।। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সাত সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। শনিবার ভোর ৫টা ৫৮ মিনিট নাগাদ ভু- কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের সোরেং। তবে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৭.২১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮.২৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎসস্থল ছিল ভূগর্ভ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।








    akb tv news 

    03.01.2026


    3/related/default