নিজস্ব প্রতিনিধিঃ
দিল্লি সফর সেরে রাজ্যে ফিরলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এই সফর নিয়ে
বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমি আগেই বলেছিলাম যে আমাদের যেতে
হবে দিল্লীতে। আমাদের এখানে পর্যায়ক্রমে প্রতি তিন বছর পর পর সভাপতি পরিবর্তন হয়। বিভিন্ন
সময় বিভিন্ন কারনে একটু এক্সটেনশনও করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।এতদিন পর আমাদের
সর্ব ভারতীয় সভাপতি নবীনজি হয়েছেন, উনাকে আমি ত্রিপুরার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি।
পাশাপাশি উনাকে ত্রিপুরাতে আসার জন্যও বলেছি। তিনি বলেছেন যে উত্তর-পূর্বাঞ্চল জোনে
তিনি দলের কাজের জন্য অনেকবার এসেছেন। ত্রিপুরাতেও তিনি এসে গেছেন বলে মুখ্যমন্ত্রী
জানান।
akb tv news
21.01.2026

.jpg)