আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্বশুর বাড়িতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বিবাহিত জীবনের মাত্র দেড় বছরের মধ্যেই সংসার জীবনের ইতি টানল ঝুমা বিশ্বাস নামে এক গৃহবধূ।রহস্যজনক মৃত্যু হল ২৫ বছরের ঝুমার। এই ঘটনাকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হত্যার গুরুতর অভিযোগ তুলেন মৃতার বাপের বাড়ির লোকজন। বুধবার এই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।তেলিয়ামুড়ার মাইগঙ্গা এলাকার  বাসিন্দা বিপ্লব বিশ্বাসের স্ত্রী ছিল ঝুমা। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঝুমা। তড়িঘড়ি তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।কিন্তু মৃত্যুর পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে গোটা ঘটনা। মৃতার বাপের বাড়ির অভিযোগ, ঝুমার শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি তাদের আগে জানানো হয়নি। এমনকি মৃত্যুর খবরও তাদের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাদের দাবি, বিয়ের পর থেকেই ঝুমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল, যার জেরেই এই মৃত্যু।বাপের বাড়ির লোকজন স্পষ্ট অভিযোগ করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়ঝুমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।এদিকে, মৃতার স্বামী জানান, ঘুমের মধ্যেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় মর্গে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট জানা যাবে। পাশাপাশি শ্বশুর বাড়ির সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। গৃহবধূর আকস্মিক মৃত্যু নাকি পারিবারিক নির্যাতনের পরিণতিএই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তেলিয়ামুড়া মহকুমাবাসীর জনমনে।  








    akb tv news 

    21.01.2026

    3/related/default