নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে স্কলারশিপ থেকে বঞ্চিত ছাত্র ছাত্রীরা। শুক্রবার স্কলারশিপ
প্রদানের দাবিতে উপজাতি কল্যান দফতর অফিসের গেইটে ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা তালা ঝুলিয়ে
দেয়।এদিন তারা দফতরের মন্ত্রী বিকাশ দেব্বর্মার সঙ্গেও ফোনে কথা বলেন।ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা
জানান, আমরা স্কলারশিপের জন্য দফতরের যুগ্ম অধিকর্তার কাছে দেখা করেছি। তিনি বলে দিয়েছেন
যে তোমরা আর টাকা পাবে না। কেন পাব না , তা আমরা জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে কথা
বলতে নারাজ।আমরা তখন উনাকে বলেছি যে আমরা মন্ত্রীর কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন আমাদের
টাকা দিয়ে দেবেন।এক্ষেত্রে দফতরের যুগ্ম অধিকর্তা অন্য কথা বলছেন। যেই কথার সঙ্গে আমাদের
স্কলারশিপের কোন মিলই নেই বলে তারা জানান।এদিন দফতরের মন্ত্রীর ভূমিকায়ও ক্ষোভ ব্যক্ত করেন তারা।
akb tv news
09.01.2026

