আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডুম্বুর জলাধার থেকে নিখোঁজ যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    টানা ছয় দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষে শুক্রবার সকালে রাইশ্যাবাড়ি থানার অন্তর্গত হেলিপ্যাড সংলগ্ন ডুম্বুর জলাধার থেকে নিখোঁজ যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম ধর্মজিৎ চাকমা, বয়স ১৮ বছর। সে গণ্ডাছড়া থানার অন্তর্গত ভকতপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ৪ঠা জানুয়ারি ধর্মজিৎ চাকমা নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই তার সন্ধানে নিয়মিত তল্লাশি চলছিল। টানা ৭২ ঘণ্টা এনডিআরএফ ও ডুবুরীর মাধ্যমে তল্লাশি চালানো হয়। কিন্তু তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার তার মৃতদেহ ভেসে উঠে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে রাইশ্যাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সে মৃগী রোগী ছিল বলে জানিয়েছে পুলিশ।  








    akb tv news 

    09.01.2026

    3/related/default