শনিবার সন্ধ্যায় শহরের হৃদয় রেস্তোরাঁয় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ‚ খোয়াই কমিটির সভাপতি‚ খোয়াই কর্মচারী সংঘের নেতা অশোক দাসের শুভ জন্মদিন উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সভাপতি বিনয় দেব্বর্মা‚ টি‚আর‚কে‚এস্‚ খোয়াই সংঘটনের সম্পাদক অমিত দাস‚ অফিস সম্পাদক রক্সন দাস‚ কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ‚ সাংস্কৃতিক সম্পাদক সৌর প্রতিম শর্ম্মা‚ কার্যনির্বাহী সদস্য লিটন দেব‚ বরুণ দাস‚ অরুপ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই এর সর্বস্তরের কর্মচারীমহল।
এদিন কেক্ কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। কর্মচারী নেতা অশোক দাসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেব্বর্মা‚ খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত‚ বিজেপি খোয়াই মন্ডলের সভাপতি অনুকূল দাস‚ সম্পাদক রঞ্জন দাস‚ বিশিষ্ট সমাজসেবক সুব্রত মজুমদার‚ খোয়াই পুর পরিষদের পৌরপিতা দেবাশীষ নাথ শর্ম্মা সহ খোয়াই এর অন্যান্য তাবর তাবর নেতৃবৃন্দ।
উল্লেখ যে‚ রাষ্ট্রবাদী সরকার গঠনের পর থেকে অশোক দাস খোয়াই এর কর্মচারীদের সার্বিক বিষয় দেখাশোনা করে চলেছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে খোয়াই এর সর্বস্তরের কর্মচারীদের মধ্যে রাষ্ট্রবাদী চিন্তাচেতনা উন্মেষ ঘটেছে।
আরশিকথা সংবাদ
১১ই জানুয়ারি ২০২৬

