আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাস্তার কাজে কারচুপির অভিযোগে সরব হল খোয়াইয়ের চেবরি পেক্নিছড়ার বাসিন্দারা।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    রাস্তার কাজে কারচুপির অভিযোগে সরব হল খোয়াই চেবরি পেক্নিছড়ার মানুষ। রাস্তার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার সহ কার্পেটিং ছাড়াই কাজ শেষ করা হচ্ছে দেখে অসন্তোষ প্রকাশ করে এলাকাবাসী। জানা গেছে, চেবরি পেক্নিছড়ায় প্রায় তিন কিলোমিটার রাস্তা ভেঙ্গে নষ্ট হয়ে যায়।পরবর্তীতে প্রায় ৪ কোটি ১৯ লক্ষ টাকার রাস্তার কাজ বরাদ্দ করা হয়। যেখানে রাস্তায় মেটেলিং কার্পেটিং থেকে শুরু করে সমস্ত কিছু ধরা থাকলেও একেবারে নিয়ম বহির্ভূতভাবে উপর থেকে নিচ পর্যন্ত নিম্ন মানের কাজ করছে ঠিকেদার।এদিকে রাস্তার কাজে রাস্তার পাশে বোল্ডারও ধরা ছিল। কিন্তু সে বোল্ডাগুলির গুণগত মান নিয়েও উঠেছে প্রশ্ন।একদম নিম্নমানের বোল্ডার বলে অভিযোগ রয়েছে। রাস্তার কাজের সাথে যে ড্রেনের কাজও ধরা হয়েছিল সেই কাজ নিয়েও অসন্তোষ এলাকাবাসী।এদিকে ইঞ্জিনিয়ার গোটা রাস্তার কাজটি দেখে করার জন্য রাস্তা তৈরির সময় উনার থাকার কথা থাকলেও সেখানে উনাকে পাওয়া যায়নি ওনার পরিবর্তে ছিল অন্য দুজন। শনিবার রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন করা হলে কোন প্রশ্নেরই উত্তর দিতে পারেনি তারা। এলাকাবাসীর বক্তব্য এভাবে রাস্তা তৈরি হলে কয়েক মাসের মধ্যেই রাস্তাটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে।








    akb tv news 

    10.01.2026

     

    3/related/default