আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা পুর নিগম আয়োজিত স্বদেশী মেলা চলবে আগামী ১৩ই জানুয়ারী পর্যন্ত।।মেয়র।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ৯ই জানুয়ারি শুক্রবার মুখ্যমন্ত্রীর হাত ধরে বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে স্বদেশী মেলা।  সেদিনই নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী পুর নিগম এবং অংশগ্রহণকারীদের  মেলার সময় কালকে বর্ধিত করার আবেদনকে মান্যতা দিয়ে  এই মেলাকে দুদিন বর্ধিত করার কথা বলেন।  সে ব্যাপারে শনিবার  মেলা প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে দীপক মজুমদার স্বদেশী মেলাকে আরও দুদিন বর্ধিত করার ঘোষণা দেন। ১১ জানুয়ারির পরিবর্তে ১৩ জানুয়ারি সমাপ্ত হবে এই মেলা। প্রসঙ্গত এই মেলায় মোট 40 টি স্টল অংশগ্রহণ করে। তার ভেতর ৩২ টি সরকারি এবং আটটি রয়েছে বেসরকারি স্টল। এই সাংবাদিক সম্মেলনে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। পুর কমিশনার ডি কে চাকমা সহ অন্যান্যরা । 








    akb tv news 

    10.01.2026

    3/related/default