নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার রাজধানীর বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন জরা হয়। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ ও প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বিরোধীদের প্রধান কাজ হল বিরোধীতা করা, তাদের কথার সাথে কাজের কোন মিল নেই। আমি জানি না এমন করে রাজনীতি চলবে কি না। আমরা তো আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখছি। আমাদের সর্ব ভারতীয় স্তরে যে নেতারা আছে তাদেরকে কোন দিন দেখিনি মিথ্যা কথা বলতে বা চতুরতা করতে। তবে স্থানীয় দল গুলির একটু সময় নেবে। এতদিন ধরে অভিভাবকের অভাব ছিল সারা দেশে। এখন সঠিক অভিভাবক চলে আসায় ধিরে ধিরে জমিতে মিশে যাওয়ার সময় এসে গেছে বলে তিনি জানান। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতীয় জনতা পার্টি হল গঙ্গার মত। সেখানে সবাই আসলে একটা স্রোতের মতই চলতে হবে। আমাদেরকে বিপরীত স্রোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। বহু লোক আমাদের দলে এসেছে। কিন্তু থাকতে পারে না বলে তিনি জানান।
akb tv news
09.01.2026

