আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আচমকা কেঁপে উঠল গুজরাটের রাজকোট।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বৃহস্পতিবার সন্ধ্যা রাতে আচমকা কেঁপে উঠল গুজরাটের রাজকোট। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত একটানা চলেছে কম্পন। মাত্র ১২ ঘণ্টায় নয়বার কেঁপে উঠে রাজকোটের মাটি।  যদিও এই ঘটনায় কোনও সম্পত্তি নষ্ট হয়নি এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।জানা গিয়েছে, রিখটার স্কেলে প্রতিটি কম্পনই মাইক্রো বা মাইনর মাত্রার ছিল। বৃহস্পতিবার রাত ৮.৪০  মিনিটের পরে শুরু হয় কম্পন। শেষ কম্পন অনুভূত হয় শুক্রবার সকাল ৮.৩৪ মিনিটে। সব থেকে বেশি মাত্রার কম্পন ছিল ৩.৮।নয়টির মধ্যে চারটি কম্পন রিখটার স্কেলে ৩-এর মাত্রা পেরিয়ে যায়। সব থেকে কম মাত্রার কম্পন ছিল ২.৭। এই কম্পনের উৎসস্থল ছিল উপলেতা থেকে ২৭-৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে। সাধারণত গুজরাটের কচ্ছ অঞ্চল ভূমিকম্প প্রবণ। তাই রাজকোটে পরপর এতগুল ভূমিকম্প একসঙ্গে হওয়া অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।













    akb tv news 

    09.01.2026

    3/related/default