মঙ্গলবার বেলা ১১ ’টায় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে খোয়াই বিমানঘাঁটির মাঠে আগরতলা প্রেস্ ক্লাব বনাম ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন‚ খোয়াই মহকুমা কমিটির মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এই মহতী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে খোয়াই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত মজুমদার‚ বিশেষ অতিথি আগরতলা প্রেস্ ক্লাবের স্পোর্টস কমিটির যুগ্ম আহ্বায়ক সুপ্রভাত দেবনাথ‚ বরিষ্ঠ শারীরিক শিক্ষক অজয় ভট্টাচার্য্য‚ খোয়াই জেলা এস্‚পি‚ অফিসের আধিকারিক জাস্টিন জোসেফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পৌরহিত্য করেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত বরন ঘোষ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় ও ব্যাচ্ পড়িয়ে বরণ করে নেওয়া হয়। তারপরে চারাগাছে জলসিঞ্চন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক ও প্রধান অতিথি সহ অন্য অতিথিরা। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য অতনু দত্ত এবং পরে বক্তব্য রাখেন অপর্ণা সিংহ রায় দত্ত। এরপর অনুষ্ঠানের সভাপতি‚ বরিষ্ঠ সাংবাদিক অসিত বরন ঘোষ বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের উদ্ভোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন।দ্বিতীয়ার্ধের শুরুতেই অতিথিরা দুইদলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এরপর অনুষ্ঠানের অতিথিরা ব্যাটিং- বোলিং করার মধ্য দিয়ে মূল পর্বের ক্রীড়ানুষ্ঠানের সূচনা করেন। টসে জয়ী হয়ে টি‚ডাব্লিউ‚জে‚এ‚ খোয়াই কমিটির দল প্রথমে ফিল্ডিং করতে মাঠে নামে। আগরতলা প্রেস্ ক্লাবের দল ১৬ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৯২ রান করে। এরপর টি‚ডাব্লিউ‚জে‚এ‚ খোয়াই কমিটির দল ব্যাটিং করতে মাঠে নেমে ৯.৩ ওভারে মাত্র ২ উইকেটের বিনিময়ে ৯৩ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। ক্রিকেট ম্যাচে বিজয়ী দল টি‚ডাব্লিউ‚জে‚এ‚ খোয়াই কমিটির খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ান্স ট্রফি এবং প্রতিপক্ষ দল আগরতলা প্রেস্ ক্লাবের খেলোয়াড়দের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়। তৎসঙ্গে ম্যান অব দ্যা ম্যাচের শিরোপা অর্জন করেছেন দীপ রায়। গোটা খেলার অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। এইদিন আগরতলা প্রেস্ কাব ও টি‚ডাব্লিউ‚জে‚এ‚ খোয়াই কমিটির দুটো দলের টিম ম্যানেজার ছিলেন যথাক্রমে আগরতলা প্রেস্ ক্লাবের স্পোর্টস কমিটির যুগ্ম আহ্বায়ক সুপ্রভাত দেবনাথ ও টি‚ডাব্লিউ‚জে‚এ‚ খোয়াই কমিটির সম্পাদক প্রশনজিৎ দেব। প্রীতি ক্রিকেট ম্যাচে আম্পায়ারের ভূমিকায় ছিলেন সুমন গোস্বামী ও বাপী বিশ্বাস‚ স্কোরার ছিলেন প্রশনজিৎ দাস। এইদিন ক্রীড়ামোদী দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীি। সকল অতিথিদের‚ আয়োজকদের‚ খেলোয়াড়দের ও দর্শক-শ্রোতদের উপস্থিতি‚ অংশগ্রহণ ও সহযোগিতায় ক্রীড়ানুষ্ঠান সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২১ জানুয়ারি ২০২৬


.jpeg)
