আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই বি আর সি হলে নেশাবিরোধী সচেতনতা অনুষ্ঠানঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, খোয়াই, আরশিকথাঃ


    মঙ্গলবার বেলা ১২ ’টায় খোয়াই বি‚আর‚সি‚ হলে খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও খোয়াই জেলা শিক্ষা দপ্তরের সহযোগিতায় নেশামুক্ত ত্রিপুরা গড়তে নেশার বিরুদ্ধে এক সচেতনতা অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল এবং পৌরহিত্য করেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক স্বপন সরকার। অনুষ্ঠানে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত‚ সম্মানীয় অতিথি বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা ও খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস এবং বিশেষ অতিথি খোয়াই থানার ও‚সি‚ কৃষ্ণধন সরকার ও খোয়াই জেলা শাসক ও সমাহর্তা কার্যালয়ের প্রতিনিধি বাবুল দাস উপস্থিত ছিলেন। এছাড়াও বরিষ্ঠ শারীরিক শিক্ষক অজয় ভট্টাচার্য‚ ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটির ক্লিনিক্যাল সার্ভিসেস্ অফিসার অনিশ দাস‚ খোয়াই জেলা শিক্ষা দপ্তরের এন্টি ড্রাগ কমিটির নোডাল অফিসার সৌর প্রতিম শর্ম্মা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক ও প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। উদ্ভোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যাজ্যোতি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমলেন্দু শীল। পরপর বক্তব্য রাখেন কৃষ্ণধন সরকার‚ সমীর কুমার দাস‚ বিনয় দেব্বর্মা‚ অপর্ণা সিংহ রায় দত্ত। এরপর অনুষ্ঠানের সভাপতি স্বপন সরকার বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের উদ্ভোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

    এরপর দ্বিতীয়ার্ধের মূলপর্বের প্রশিক্ষন অনুষ্ঠানের প্রারম্ভ হয়। এই পর্বে নেশা মুক্তির উপর প্রশিক্ষক ছিলেন ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটির ক্লিনিক্যাল সার্ভিসেস্ অফিসার অনিশ দাস। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের এন্টি ড্রাগ কমিটির নোডাল অফিসার সৌর প্রতিম শর্ম্মা।
    এইদিন অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের‚ তাদের শিক্ষক-শিক্ষিকাদের‚ অভিভাবকদের‚ অতিথিদের‚ আয়োজকদের সকলের উপস্থিতি‚ অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে এই মহতী অনুষ্ঠান সর্বতোভাবে সফল হয়ে উঠে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ
    ২১ জানুয়ারি,২০২৬


     

    3/related/default