নিজস্ব প্রতিনিধি,
ত্রিপুরা ভূষণ সম্মান-২০২৬ পাচ্ছেন প্রয়াত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পূর্ণ রাজ্য দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হবে প্রয়াত অধ্যক্ষের স্ত্রী’র হাতে। ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে এবছরও সমাজের বিশিষ্টজনদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রাজ্য নাগরিক পুরস্কার এবং পূর্ণরাজ্য দিবস পুরস্কার প্রদান করা হবে। আগামী ২১শে জানুয়ারি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পূর্ণরাজ্য দিবস উদযাপনের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে এই পুরস্কারগুলি প্রদান করা হবে। রাজ্য নাগরিক পুরস্কারের মধ্যে ত্রিপুরা বিভূষণ সম্মান প্রদান করা হবে প্রয়াত শিক্ষাবিদ ধীরেন্দ্র চন্দ্র দত্তকে, ত্রিপুরা ভূষণ সম্মান প্রদান করা হবে রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনকে এবং বিশিষ্ট চিত্রনাট্য লেখক বিপ্লব গোস্বামীকে, শচীন দেববর্মণ স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হবে। বিশিষ্ট লোকশিল্পী সূর্য কুমার দেববর্মাকে মহারাণী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হবে।
akb tv news
20.01.2026

