আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য সরকারের আড়াই দশকের সরকারি সিদ্ধান্ত খারিজ হল উচ্চ আদালতের রায়ে।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পাঁচ বছরের স্থির বেতনে রাখার আড়াই দশকের সরকারি সিদ্ধান্ত খারিজ হল উচ্চ আদালতের রায়ে। এর পাশাপাশি চাকরির প্রথমদিন থেকেই নিয়মিত বেতনক্রম দেওয়ার নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। আদালতের এই রায়ে উপকৃত হবেন টেট শিক্ষক সহ অন্যান্য স্থায়ী নিয়োগ প্রাপ্ত সরকারি কর্মচারীরা।বৃহস্পতিবার একথা জানালেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ। সংবাদ  মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ দুটি রিট আপিল মামলার নিস্পত্তি করেছে। এই রিট আপিল মামলার রায়ে আদালত বলেছে যে ২০০১ ও ২০০৭ সালে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহন করেছিল যে নিয়মিত বেতনক্রমে নিযুক্ত হলেও পাঁচ বছর স্থিত বেতনে থাকতে হবে। এই পদে পাঁচ বছর থাকার পর নিয়মিত বেতনক্রম পাওয়া যাবে। এই দুটি সিদ্ধান্ত সংবিধান বিরোধী। এই দুটি সিদ্ধান্তই আদালত খারিজ করে দিয়েছে বলে তিনি জানান।  










    akb tv news 

    08.01.2026

    3/related/default