আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সিএএ সার্টিফিকেট প্রামান্য নথি হিসবে গ্রহণ করা হবে ।। জানাল নির্বাচন কমিশন।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    SIR বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে এবার সিএএ সার্টিফিকেট প্রামান্য নথি হিসবে গ্রহণ করা হবে বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে একাধিক মতুয়ার নাম বাদ পড়েছে।মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে বিজেপি নেতাদের পারস্পরিক বিতর্কিত বক্তব্যে মতুয়াদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। মতুয়া ভোট ব্যাংকে ধ্বস নামার আশঙ্কায় প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ময়দানে নামেন। কিন্তু তাতেও ড্যামেজ কন্ট্রোল না হওয়ায় এবার সরাসরি কমিশনকে কাজে লাগাল গেরুয়া শিবির। নাগরিকত্ব সংশোধনী আইন- এর শংসাপত্র এবার SIR এর প্রামাণ্য নথি হিসেবে পেশ করা যাবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন নির্দেশ দিয়েছে, নাগরিকত্ব সম্পর্কিত যেকোন নথি প্রামাণ্য হিসাবে দাখিল করা যাবে।  








    akb tv news 

    08.01.2026

     

    3/related/default