আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে বাইক রেলি অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন।এই দিনটিকে সারা দেশে যুব দিবস হিসেবে পালন করা হয়।এই দিনটিকে সামনে রেখে রবিবার সকালে বিজেপি ১৩ প্রতাপগড় মন্ডলের উদ্যোগে এক সুবিশাল বাইক রেলির আয়োজন করা হয়। রেলিটি শহরতলীর আড়ালিয়া থেকে শুরু হয়ে ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।মূলত নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যেই এই বাইক রেলি সমাজের যুবকদের নেশার আচ্ছন্নতা থেকে বের করে আনাই মূল উদ্দেশ্য।রেলির সূচনা করেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও বিজেপি ১৩ প্রতাপগড় মন্ডলের সভানেত্রী স্বপ্না দাস সহ বিজেপি কার্যকর্তারা।

     









    akb tv news 

    11.01.2026


    3/related/default