নিজস্ব প্রতিনিধিঃ
শহরের বুকে ফের মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি
হয়েছে। রবিবার দুপুরে বনকুমারি নাথ পাড়া এলাকায়
জঙ্গল থেকে এক পুরুষ কঙ্কাল উদ্ধার করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্ব থানা ও কলেজ
টিলা ফাঁড়ির পুলিশ এবং ফরেনসিক টিম। এরপর কঙ্কালটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য
নিয়ে যাওয়া হয়। এব্যাপারে এক পুলিশ আধিকারিক জানান, আজ দুপুরে দিকে আমাদের কাছে খবর
আসে যে বনকুমারি নাথ পাড়া এলাকায় জঙ্গলে একটি নর কঙ্কাল পাওয়া গেছে। খবর পেয়ে আমরা
এখানে আসি। লোকটির পরিচয় জানা যায় নি।দেহটি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমরা একটি মামলা
হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করব। দেখা যাক তদন্তে কি বের হয়ে আসে।
akb tv news
11.01.2026

