নিজস্ব প্রতিনিধিঃ
বাজারের ব্যবসায়ীরা এখন শুধুমাত্র ব্যবসা করতে হবে সে দিকেই নজর রাখে না। তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও এর পাশাপাশি নিজেদের জড়িয়ে রাখে। মঙ্গলবার জিবি বাজার ব্যবসায়ী সমিতি শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্ত্তন ও মহোৎসব উপলক্ষে আয়োজন করে এক মেগা রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জনের উপর রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উক্ত রক্তদান উৎসবে এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার , সমাজসেবী পাপিয়া দত্তসহ অন্যান্যরা। অতিথিরা রক্ত দ্বাতাদের উৎসাহিত করেন এবং আয়োজকদেরও এই ধরনের শিবির আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। এই উপলক্ষে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রক্তদানের কোন বিকল্প নেই ঠিকই, এক জনের কাছ থেকে রক্ত দানের মাধ্যমেই অপর জন উপকৃত হয়। এই ভাবেই আমরা মানব ধর্ম পালন করে থাকি। এদিন তিনি আয়োজকদের এর জন্য ধন্যবাদ জানান।
akb tv news
13.01.2026

