সোমবার সদ্য প্রয়াত রাজ্যের ছাত্র এঞ্জেল চাকমার বাড়িতে যান তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন তিনি সেখানে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহারাজা বলেন, গত ৯ই ডিসেম্বর থেকে আমি এঞ্জেলের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি যখন এঞ্জেলের উপর আক্রমন হয়েছিল। তখন আমি চাকমা স্টুডেন্টসদের সঙ্গে কথা বলেছি।এরপরই পুলিশ এফ আই আর দায়ের করেছিল। আমার বোনও সিএমওর সঙ্গে কথা বলেছেন। ঘটনা ঘটেছিল গত ৯ই ডিসেম্বর। কিন্তু মামলা করা হয় ১২ই ডিসেম্বর কারন আমি চাপ সৃষ্টি করেছিলাম।এঞ্জেল চাকমার সঙ্গে যা হয়েছে, কাল তা আপনার বাচ্চার সঙ্গেও হতে পারে।যে কোন কারোর সঙ্গে হতে পারে। এঞ্জেলের কি অপরাধ ছিল, যে তার সঙ্গে এমনটা হয়েছে। কারন তার চেহারা অন্যদের চেয়ে আলাদা ছিল। তার কথা বলার ধরন একটু আলাদা ছিল। এঞ্জেলকে ন্যায় বিচার পাইয়ে দেওয়াই আমাদের এখন লক্ষ্য। তাই আমাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে বলে তিনি জানান।
akb tv news
12.01.2026

