বাংলা কথাসাহিত্য বিশেষত গল্প ও উপন্যাস এবং রবীন্দ্র সংগীতে যিনি অনবদ্য অবদান রেখেছেন, সেই সুবিমল রায়ের স্মরণে সুবিমল রায় স্মৃতি সংসদ আয়োজন করেছে 'যেতে যেতে একলা পথে' শিরোনামে সুবিমল রায় স্মৃতি সন্ধ্যা।
আগামী ২৪ শে জানুয়ারি শনিবার বিকেল পাঁচটায় আগরতলা প্রেসক্লাবের ভূমিতলের হল ঘরে হবে এই অনুষ্ঠান। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র, লেখক-প্রাবন্ধিক ড.নির্মল দাশ, অধ্যাপক ড.পরমাশ্রী দাশগুপ্ত, লেখক বিমান ধর ও গল্পকার সুজয় রায়। এইবছর সম্মানজনক 'সুবিমল রায় স্মৃতি সাহিত্য সম্মাননা' পাচ্ছেন কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য শ্যামল বৈদ্য। এছাড়াও সুবিমল রায় স্মৃতি তরুণ গল্পকার সম্মাননা পাচ্ছে গল্পে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের দশজন প্রতিভাবান গল্পকার শুভাশিষ দেবনাথ, অনেষা রুদ্রপাল, রিকতনু দাস, অংশ দাস, আয়ূস সাহা, অনুরাগ বর্দ্ধন, রিদ্ধিমান দাস, বিশাল সাহা, শ্রেয়াস দাস, সোমেশ্বর দেব। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী তনুময় বিশ্বাস, উপমা দাস ব্রহ্ম, দেবযানী ভট্টাচার্য, শতভিষা সেনগুপ্ত প্রমুখ। সংস্থার সভাপতি সুজয় রায় ও আহ্বায়ক সুমন রায় এই আয়োজনে সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত আবেদন করেছেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২২শে জানুয়ারি ২০২৬


