আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, খোয়াই, আরশিকথাঃ


    বুধবার বেলা ১২ ’টায় খোয়াই নতুন টাউন হলে খোয়াই জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকী দাস চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা‚ বিশেষ অতিথি খোয়াই জেলা শাসক ও সমাহর্তা কার্যালয়ের সহকারী জেলা শাসক ও সমাহর্তা অভেদানন্দ বৈদ্য‚ খোয়াই এস্‚পি‚ অফিসের প্রতিনিধি রঙ্গ দুলাল দেব্বর্মা‚ খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেব্বর্মা‚ দশরথ দেব মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক ড. পঙ্কজ চক্রবর্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক তন্ময় দেবনাথ‚ এবং পৌরহিত্য করেন খোয়াই পুর পরিষদের পৌরপিতা দেবাশীষ নাথ শর্ম্মা। অনুষ্ঠানের শুরুতেই ফুলের তোড়া ও রিশা পড়িয়ে অতিথিদের বরণ করে করে নেওয়া হয়। তারপরে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক ও প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। উদ্ভোধনী সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। স্বাগত বক্তব্য রাখেন অভেদানন্দ বৈদ্য। পরপর বক্তব্য রাখেন ড. পঙ্কজ চক্রবর্তী‚ বিনয় দেব্বর্মা‚ পিনাকী দাস চৌধুরী। এরপর অনুষ্ঠানের সভাপতি দেবাশীষ নাথ শর্ম্মা বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের উদ্ভোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন।


    এরপর দ্বিতীয়ার্ধের মূলপর্বে শুরুতেই খোয়াই জেলাভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে আমপুরা হুকুম বদল এবং রাম কুমার জমাতিয়া ও তাঁর দল। এই প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী বিশ্ব কুমার দেব্বর্মা ও খোয়াই বিদ্যালয় পরিদর্শক প্রবেণ কুমার দেব্বর্মা।

    এরপর ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়‚ এই প্রতিযোগিতায় ক্যুইজ মাস্টার ছিলেন বিশিষ্ট শিক্ষক সিদ্ধার্থ ভট্টাচার্য্য। তারপরে “বর্তমান সময়ে সামাজিক মাধ্যমের গুরুত্ব” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়‚ প্রতিযোগিতায় প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে দীপায়ন দাস‚ অনিশা দেব নাথ‚ ও অন্বেষা ভট্টাচার্য্য‚ এই প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন বিশিষ্ট শিক্ষক সৌরভ বিশ্বাস ও সাথী দাস গুপ্ত।

    সবশেষে পুরস্কার বিতরন করা হয়। এই পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীদেরকে পুরস্কৃত করা হয়। গোটা অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা।

    এইদিন অনুষ্ঠান প্রাঙ্গণে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা‚ তাদের গাইড টিচাররা‚ অভিভাবকেরা‚ অতিথিরা‚ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি‚ অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২২ জানুয়ারি ২০২৬
     

    3/related/default