আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিতর্কিত ভোজশালা নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল শুক্রবার হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় উপাসনা করতে পারবেন বিতর্কিত ওই দরগা চত্বরে। অর্থাৎ, আগামিকাল সরস্বতী পুজো এবং জুম্মার নমাজ দুই হবে ভোজশালায়। সুপ্রিম নির্দেশে এর জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে  প্রশাসন।সুপ্রিম কোর্ট নির্দেশে দিয়েছে, দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে জুম্মার  নমাজ পাঠ করবেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। এরপর তারা বিতর্কিত জায়গা ছেড়ে চলে যাবেন। একই ভাবে সরস্বতী পুজোর অনুষ্ঠান সমাপ্ত হলে ভোজশালার বিতর্কিত স্থান থেকে চলে যাবেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। উল্লেখ্য, ২৩শে জানুয়ারি একই দিনে জুম্মার নমাজ এবং বসন্ত  পঞ্চমী (সরস্বতী পুজো) পড়ায় এমন নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মধ্যপ্রদেশের ধার শহরের ভোজশালায় রয়েছে হাজার বছরের পুরানো একটি বিতর্কিত সৌধ। মুসলিমদের দাবি ওটি আসলে মসজিদ। অন্যদিকে হিন্দুদের দাবি ওই সৌধ রাজা ভোজের তৈরি সরস্বতী মন্দির। সরকারি নিয়ম মেনে সপ্তাহে দু’দিন দুই ধর্মের মানুষই এখানে পালন করে ধর্মীয় আচার। বাকি দিনগুলোতে এখানে প্রবেশের অনুমতি থাকলেও পুজো বা নমাজ নিষিদ্ধ। এই নিয়মে বদল চেয়ে ২০২২ সালে হাই কোর্টের দ্বারস্থ হয় হিন্দুত্ববাদী সংগঠন।









    akb tv news 

    22.01.2026


    3/related/default