নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা বিধানসভার উদ্যেগে বিধানসভার লবিতে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার। এদিন এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ,পার্লামেন্টেরি অ্যাফেয়ার্স মিনিস্টার রতন লাল নাথ , বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ বিধানসভার সচিব সহ অন্যান্যরা । এদিনের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রতি স্মৃতিচারণ করেন এবং বিধানসভা ও বিধানসভার বাইরে ঘটে যাওয়া অনেক কথা তুলে ধরেন।
akb tv news
07.01.2026

