আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জনগণনার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    চলতি বছরের ১লা এপ্রিল থেকে শুরু হবে ২০২৭ সালের জনগণনার প্রথম পর্ব। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি হবে। প্রথম দফাটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনগণনা হবে দুটি ভাগে। প্রথমে হাউসিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন। ২০২৭ সালের আদম শুমারি হবে ভারতের ১৬তম এবং স্বাধীনতার  পরে থেকে অষ্টম আদম শুমারি। ১৯৪৮ সালের আদম শুমার আইন এবং ১৯৯০ সালের আদমশুমার বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড। এই প্রথম গোটা দেশে ডিজিটাল জনগণনা হচ্ছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা।প্রসঙ্গত,  পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্যে বর্তমানে এসআইআরের  কাজ চলছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল এপ্রিল মাস থেকে জনগণনা হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্ব। দ্বিতীয় দফার জনগণনা শুরু হতে পারে ২০২৭ সালের এপ্রিল মাসে। এই পর্বে হবে নাগরিকদের গণনা। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনও সময় ৩০ দিন ধরে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলবে। কোন রাজ্যে কখন এই তথ্য সংগ্রহ করা হবে সেটা স্থানীয় প্রশাসন ঠিক করবে। সেক্ষেত্রে ভোটমুখী রাজ্যগুলিতে জনগণনার কাজটা ভোটের পরও করা যেতে পারে।








    akb tv news 

    08.01.2026


    3/related/default