আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বই উৎসব :২০২৬ স্রোত প্রকাশনাসহ চারটি প্রকাশনার পঁচিশটি বই উন্মোচনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব সংবাদদাতা, আগরতলা,আরশিকথাঃ


    আগামী ১০ জানুয়ারি ২০২৬ আগরতলা প্রেসক্লাবের তিনতলায় নৃপেন চক্রবর্তী হলে প্রকাশিত হবে স্রোত প্রকাশনার আঠারোটি নতুন বই।এছাড়াও বইবাড়ি থেকে দুটো নতুন বই, অন্যপাঠ থেকে একটি স্বরচিহ্ন থেকে একটি এবং স্বরবর্ণ থেকে একটি নতুন প্রকাশিত হবে। এই বই প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে স্রোত প্রকাশনার বই উৎসব :২০২৬ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কথা দিয়েছেন সাহিত্য একাডেমির পূর্বাঞ্চলীয় প্রাক্তন  সচিব কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নেকল আধিকারিক ড.নির্মল দাশ,কবি রামেশ্বর ভট্টাচার্য, গল্পকার পারিজাত দত্ত এবং কবি ও প্রাবন্ধিক মিলনকান্তি দত্ত।


    উপস্থিত থাকবেন লোক গবেষক অশোকানন্দ রায়বর্ধন,রামকুমার মুখোপাধ্যায়ের উপর গবেষক ড.জয়া ধীবর, ড.বিশ্বনাথ কুইরী?,সবিতা দেবনাথ, আলোচক ও কবি বিদ্যুৎ চক্রবর্তী, কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য,কথাসাহিত্যিক দেবব্রত দেব, কবি অপাংশু দেবনাথ, গোপেশ চক্রবর্তী, নন্দিতা ভট্টাচার্য, সুমিতা তালুকদার, সুমিতা বর্ধন,প্রাবন্ধিক নিয়তি রায়বর্মন,দীপকরঞ্জন কর,অসীমা দেবী,লীলাবতী সিনহা,গৌতম জি সিনহা,মধুমিতা ভট্টাচার্য, জয়ত্রী চক্রবর্তী, মধুচন্দ্রিমা দাস,পূরবী সিনহা, হারাধন বৈরাগী, দিব্যেন্দু নাথ, বিজন বোস,দীপেন নাথশর্মা,পাপিয়া দাস,টিংকুরঞ্জন দাসসহ একঝাঁক কবি সাহিত্যিক।থিম সংগীত পরিবেশন করবেন সুমিতা তালুকদার, কাকলী দত্ত, সুমিতা দেব। আবৃত্তি পরিবেশন করবেন পাঞ্চালী আচার্য।


    অনুষ্ঠানে স্রোত প্রকাশনার যে বইগুলো প্রকাশিত হবে -গদ্য সংগ্রহ :বিকাশ সরকার,শ্রেষ্ঠ কবিতা :বিকাশ সরকার, পরির দেশে পালকি চলে:অমলকান্তি চন্দ,পোতাশ্রয় চুপ করে থাকে:মধুমিতা ভট্টাচার্য,এ সোনার মাটি :বিদুৎ চক্রবর্তী,একুশজন কবির কবিতা:সম্পাদক :গোবিন্দ ধর,কবি গোবিন্দ ধর বর্গছকের বাইরের  দ্রোহপুরুষ ও ডহরলাগা ঘোর:রবীন্দ্র গুহ,উজ্জ্বয়ন্ত কবিতা:মিলনকান্তি দত্ত,তিন বন্দ্যোপাধ্যায়ের দুর্গা:মিলনকান্তি দত্ত,নির্বাচিত প্রবন্ধ :মন্টু দাস,অভিশপ্ত:গৌতম জি সিনহা,ফজিল ফক্কর:অমলকান্তি চন্দ ও গোপা রায়,ধানের পাঁচালী :গোবিন্দ ধর,কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় :জীবনদৃষ্টি ও শিল্পভাবনা :ড.জয়া ধীবর,কমলা মথের শৃঙ্গার :হারাধন বৈরাগী,কবি গোবিন্দ ধর :অগ্নিজলের জীবন্ত দ্রোহবীজ :বকুল দেব,এই সময়ের গল্প:শ্যামল বৈদ্য,ঝিনুক ভরা মজার ছড়া -এক: সবিতা দেবনাথ,,ঝিনুক ভরা মজার ছড়া -দুই : সবিতা দেবনাথ,পনেরোটি ছোটগল্প সংকলন ভাঙাচোরা ছায়া :দেবব্রত দেব।অন্যপাঠ থেকে প্রকাশিত হবে -ঘটে যা তা সব সত্যি নহে:অনিলকুমার চক্রবর্তী।বইবাড়ি থেকে প্রকাশিত হবে-আলো আঁধারের পাণ্ডুলিপি :প্রণব চৌধুরী :বইবাড়ি, তীর্থ ভ্রমণের ডাইরি :অনিলকুমার চক্রবর্তী।স্বরচিহ্ন থেকে প্রকাশিত হবে -কাগজের কলাম:অশোকানন্দ রায়বর্ধন।


    উল্লেখ্য স্রোত প্রকাশনা ৩৩ বছর থেকে বইপত্র লিটল ম্যাগাজিন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ত্রিপুরার সাহিত্য সংস্কৃতিকে আলোকিত করতে সচেষ্ট। 

    সকলের সহযোগিতা ও উপস্থিতি একান্ত ভাবে কামনা করেছেন স্রোত সম্পাদক কবি গোবিন্দ ধর ও প্রকাশক সুমিতা পাল ধর।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১লা জানুয়ারি ২০২৬

     

    3/related/default