আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইরানকে আবার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ll AKB TV News

    আরশি কথা



     নিজস্ব প্রতিনিধি,

    গত বছর ইজরায়েলের সঙ্গে যুদ্ধের আবহে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নাতানজ পরমাণু কেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা ফেলে এসেছিল আমেরিকার বায়ুসেনা। সেই ঘটনার পর এক বছরও ঘোরেনি। সেই ইরানকে আবার হুমকি দিলেন ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে সাত জনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা হলে আমেরিকাও হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, যা তাদের প্রথা, তাহলে আমেরিকা বিক্ষোভকারীদের বাঁচাবে। তিনি পুরোপুরি তৈরি।








    akb tv news 

    02.01.2026

    3/related/default