নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার কংগ্রেস ভবনে মনরেগা বাচাঁও সংগ্রাম কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। প্রসঙ্গত এম জি এম রেগা থেকে গান্ধীজীর নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে সর্বভারতীয় কংগ্রেস দল ৪৫ দিনের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আগামী দশই জানুয়ারি থেকে ৪৫ দিন ব্যাপী এই কর্মসূচি নিয়ে এদিন প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় এবং প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এই আন্দোলন কর্মসূচির ভেতর রয়েছে ১১ ই জানুয়ারি প্রত্যেকটি জেলায় গণঅবস্থান সহ অন্যান্য নানা কর্মসূচি। এই বৈঠকের শুরুতে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিধায়ক সুদীপ রায় বর্মন অবজারভার নির্বাচিত হওয়ায় উনাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমে অবগত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
akb tv news
08.01.2026

