নিজস্ব প্রতিনিধি,
আমেরিকার সঙ্গে ভারতের এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি ধৈর্যের ফল। মঙ্গলবার সংসদে এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, “মার্কিন শুল্কবাণ নিয়ে বহু মানুষ সমালোচনা করেছিলেন। কিন্তু আমরা ধৈর্য দেখিয়েছিলাম। আজ তার ফল সবাই দেখতে পাচ্ছেন।”দীর্ঘ টালবাহানা এবং প্রায় ছ’বারের বৈঠকের পর অবশেষে চূড়ান্ত হয়েছে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি। ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা। এরপরই মঙ্গলবার এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে হাততালি এবং প্রশংসায় ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, “ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি একটি অনুকূল অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে। বৈশ্বিক বাণিজ্য আলোচনায় সরকারের ধারাবাহিক ও সংযত নীতির প্রতিফলন ঘটিয়েছে। মার্কিন শুল্কবাণ নিয়ে বহু মানুষ সমালোচনা করেছিলেন। কিন্তু আমরা ধৈর্য দেখিয়েছিলাম। আজ তার ফল সবাই দেখতে পাচ্ছেন।”গোটা বিশ্ব এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে হচ্ছে। বিশ্ব এখন ক্রমশ ভারতের দিকে ঝুঁকছে। আমি একাধিক আন্তর্জাতিক মঞ্চে একথা বলেছি বলে তিনি জানান।
akb tv news
03.02.2026

