নিজস্ব প্রতিনিধি,
ড. বি. আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়; এটি শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমে উৎকর্ষের পথে এগিয়ে যেতে এক শক্তিশালী প্রেরণা। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ড. বি. আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার তুলে দিয়ে এ ভাবেই নিজের অভিব্যাক্তি তুলে ধরেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিন তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই হল আসল। নিজের বিকাশের জন্য অন্তর থেকে বিকাশ হবার নামই হল শিক্ষা। শিক্ষার জন্য সব দিক থেকে চিন্তা করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন তার সরকার সমাজের প্রান্তিক ব্যাক্তি পর্যন্ত ব্যাক্তির উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে যাতে সবার সাথে সবার বিকাশ সম্ভব হয়। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী শান্তনা চাকমা সহ দফতরের অধিকর্তা প্রমুখ। মুখ্যমন্ত্রী এদিন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দিয়ে তাদের সাফল্য কামনা করেন।
Akb tv news
03.02.2026

