নিজস্ব প্রতিনিধি,
শুধু পাঠ্য পুস্তক নয়, শুক্রবার ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এর নবম সংস্করণে জীবনের পরীক্ষার পাঠও দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী নয়, এদিন একজন শিক্ষকের ভূমিকায় দেখা গেল নরেন্দ্র মোদীকে। পড়ুয়াদের মনোবল বাড়ালেন তিনি। তিনি বললেন পরীক্ষাকে উৎসবের মত নিতে। একইসঙ্গে তিনি পডুয়াদের সোশ্যাল মিডিয়াও সতর্কভাবে ব্যবহার করতে বলেন। পাশাপাশি অনলাইন বেটিং গেম থেকে দূরে থাকারও পরামর্শ দেন। পরীক্ষা পে চর্চা-র নবম সংস্করণ এটি। এবারের পরীক্ষা পে চর্চা সমস্ত রেকর্ড ভেঙেছে। প্রায় সাড়ে চার কোটি পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকরা নিজেদের নাম রেজিস্ট্রেশন করেছিলেন প্রধানমন্ত্রীকে শিক্ষকের ভূমিকায় দেখতে এবং পড়াশোনা নিয়ে তাঁর কাছ থেকে টিপস নিতে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পড়ুয়াদের পেপ-টক দিয়ে বলেন, “তোমাদের মা-বাবা, শিক্ষক বা পরিচিতরা, যে যাই বলুক না কেন, নিজের উপরে বিশ্বাস রাখ এবং নিজের প্যাটার্ন অনুসরণ কর। আমাদের লক্ষ্য সবসময় সীমার মধ্যে থাকা উচিত। কিন্তু এমন লক্ষ্য নয় যা সহজেই অর্জন করা যায়…সবসময় শিক্ষকের থেকে এক ধাপ এগিয়ে থাক।” গুজরাটের এক পড়ুয়া বলে যে তাঁর মা-বাবা, শিক্ষকরা সকলে আলাদা আলাদা প্যাটার্নে পড়তে বলেন। এতে তারা কনফিউজ হয়ে যায়। প্রধানমন্ত্রী পড়ুয়াদের বোঝান যে প্রত্যেক পডুয়ারই একটা নিজস্ব পড়ার ভঙ্গি রয়েছে, তাল রয়েছে। তিনি পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানো, স্ট্রেস নিয়ন্ত্রণ করা এবং অন্যদের সঙ্গে নিজের তুলনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে বলেন। তিনি আরও বলেন যে এরকম সকলের সঙ্গেই হয়। এমনকী তাঁর সঙ্গেও হয়। পড়ুয়াদের বুঝিয়ে বলেন যে কেউ সকালে সবথেকে ভাল পড়তে পারে। কারোর আবার রাত জেগে না পড়লে, পড়া মনে থাকে না। তাই নিজের প্যাটার্নেই ভরসা রাখা উচিত এবং সেই অনুযায়ী পড়া উচিত বলে প্রধানমন্ত্রী জানান l অনুষ্ঠানে শিক্ষকদেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে পড়ানোর গতি এমনভাবে সামান্য এগিয়ে রাখতে, যাতে পড়ুয়াদের পড়াশোনা আরও সহজ হয়। যেমন ইতিহাস পড়াতে গেলে আগেই যদি শিক্ষক জানিয়ে দেন যে পরবর্তী অধ্যায় কী হতে চলেছে, তাহলে পড়ুয়ারাও নিজেদের প্রস্তুত রাখতে পারবে বলে প্রধানমন্ত্রী জানান।
akb tv news
06.02.2026

