নিজস্ব প্রতিনিধি,
আগরতলা পুর নিগমের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার ছিল উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন।এদিন সকাল ১১ টা থেকে রাজধানীর দুর্গা চৌমুহনী এলাকায় শুরু হয় উচ্ছেদ অভিযান। ফুটপাতের দোকান সহ অন্যান্য সামগ্রী ভেঙ্গে ফেলা হয়। পরবর্তীতে প্রগতি রোড হয়ে লেইক চৌমুহনী বাজার পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে চলে এই অভিযান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, এটি আমাদের ধারাবাহিক অভিযান। এধরনের অভিযান অব্যাহত থাকবে।যারা বে-আইনি দখলদারদের উস্কানি দিচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থ জড়িত আছে বলেও তিনি উল্লেখ করেন।
akb tv news
06.02.2026

