নিজস্ব প্রতিনিধি,
বর্তমানে পশ্চিম বাংলা সহ গোটা দেশে এসআইআর প্রক্রিয়া নিয়ে অনেক চাপান-উতোর চলেছে।পশ্চিম বাংলায় শুরু থেকেই পুরো প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এসআইআর-কে ঘিরে এই কয়েকমাসে বিক্ষোভ, অশান্তির ছবি দেখেছে বাংলা। এবার সেই প্রক্রিয়া শেষ পর্যায়ে। এখনও দেশের শীর্ষ আদালতে চলছে এসআইআর সংক্রান্ত মামলা। এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট বুঝিয়ে দিল, এসআইআর-এর ক্ষেত্রে কোনও বাধা বরদাস্ত করা হবে না। সোমবার সুপ্রিম কোর্টে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি।এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে ছিল এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। কমিশন ও রাজ্যের সওয়াল-জবাবের মাঝেই প্রধান বিচারপতি এদিন সাফ জানান, প্রয়োজনে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি বলেন, “যে কোনও নির্দেশ প্রয়োজন হলে, আমরা জারি করব। কিন্তু কোনও পরিস্থিতিতেই আমরা এসআইআর প্রক্রিয়ায় কোনও প্রতিবন্ধকতা বরদাস্ত করব না। এটা সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝতে হবে।”
akb tv news
10.02.2026

