নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার আচমকা জনজাতি কল্যাণ দপ্তর পরিদর্শন করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। পূর্ব ঘোষণা ছাড়াই তিনি দপ্তরে উপস্থিত হয়ে একে একে বিভিন্ন শাখা ও কক্ষ সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। দপ্তরের কাজকর্ম, পরিষেবা ও আধিকারিকদের উপস্থিতি নিয়ে তিনি খোঁজখবর নেন।পরিদর্শন কালীন দপ্তরের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি কিছু বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশও দেন মন্ত্রী। পরিদর্শনের পর সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নিয়ে তিনি একটি তাৎক্ষণিক বৈঠকে বসেন। বৈঠকে দপ্তরের কাজ আরও গতিশীল করা, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, জনজাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম আরও মানুষের কাছে পৌঁছে দিতে এবং পরিষেবার মান উন্নত করতেই এই আচমকা পরিদর্শন। ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন চলবে বলে তিনি জানান।
akb tv news
05.02.2026

