নিজস্ব প্রতিনিধি,
শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের একাংশ। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনিয়ে দিলেন, আগামী আগামী ৯ মার্চ লোকসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে হবে এই বিষয়ে ভোটাভুটি। নিয়ম মেনে ভোটাভুটির আগে সংসদের নিম্নকক্ষে বিষয়টি নিয়ে আলোচনাও হবে। তবে বিরোধীদের সতর্ক করে রিজিজু বলেছেন, সংসদে লাগাতার বিক্ষোভ চলতে থাকলে তা বিরোধীদের জন্যেও ক্ষতিকরই হবে। উল্লেখ্য প্রধান বিরোধী দল কংগ্রেস ছাড়াও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ), আরজেডি এবং বামপন্থী দলগুলির ১১৮ জন সাংসদ।
akb tv news
15.02.2026

