নিজস্ব প্রতিনিধি,
প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মার উপর আক্রমণের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান এটা প্রাণঘাতী হামলা ছিল তার উপর। ফ্রাস্টেশন থেকে এ ধরনের ঘটনা। তিনি বলেন যে ভাবে জনজাতি এলাকায় জনজাতিরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে আর এই জায়গায় বিপিন দেববর্মা খুব ভাল কাজ করছেন। এর জন্যই তাঁর উপর এই ধরনের ঘটনা। মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের কাজ উনারা করবেন তবে বিজেপি থামবে না। দল এগিয়ে যাবেই। এই ধরনের কাজ থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী পরোক্ষে সতর্ক করে বলেন এতে সবার জন্য ভাল হবে। তিনি বলেন কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল মারতে নেই।
akb tv news
15.02.2026

