নিজস্ব প্রতিনিধি,
বাজেটের পর রেপো রেটেও মিলল না সুরাহা। শুক্রবার সকালে আরবিআই’য়ের তরফে জানানো হয়, রেপো রেট অপরিবর্তিত থাকছে। গত ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল। সেটাই বহাল থাকছে। ফলে গাড়ি-বাড়ি এবং অন্যান্য ইএমআইয়ে কোনও সুরাহা মিলবে না আম জনতার। দু’মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গত তিনদিন ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেট অপরিবর্তিত রাখা হবে।সম্প্রতি বাজেট এবং ভারত- আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারতীয় অর্থনীতির উন্নতি হবে বলেই আভাস রয়েছে। আপাতত রিজার্ভ ব্যাঙ্ক চাইছে, আগে রেপো রেট কমানোর প্রভাব বাজারে কেমন পড়ল, সেটা খতিয়ে দেখতে। সেকারণেই শুক্রবার অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট।
akb tv news
06.02.2026

