নিজস্ব প্রতিনিধি,
৬ই ফেব্রুয়ারি শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরীক্ষা পে চর্চার’ নবম সংস্করণ অনুষ্ঠিত হয়। এদিন বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষার্থীদের সাথে মত বিনিময় অনুষ্ঠান পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ অনুষ্ঠান শ্রবন করেন এবং ছাত্র-ছাত্রীদের সম্মোধন করেন। এই অনুষ্ঠানটি মূলত পরীক্ষার চাপ নিয়ে আলোচনা এবং পরীক্ষাকে উৎসব এবং জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উদযাপনের জন্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে গত ৯ বছর ধরে পরীক্ষার আগে মতবিনিময় করে আসছেন প্রধানমন্ত্রী।এই ধরনের অনুষ্ঠানের লক্ষ্য হল শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, ইতিবাচকতা এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধির মাধ্যমে পরীক্ষার অভিজ্ঞতাকে নতুন রূপ দেওয়া এবং পরীক্ষার মরশুমকে উৎসব হিসেবে উদযাপন করা।এদিন অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীও ছাত্র-ছাত্রীদের মত বিনিময় করেন।
akb news today
06.02.2026

