আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাত্র ৬ মাসে প্রায় আড়াই কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে কেন্দ্র ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    মাত্র ৬ মাসে প্রায় আড়াই কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে কেন্দ্র। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।এব্যাপারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, মূলত মৃত ব্যক্তিদের আধার নম্বরই এই পর্যায়ে বাতিল বা নিষ্ক্রিয় করা হয়েছে।২০১১ থেকে ২০২৫ সাল। এই ১৪ বছরে সম্মিলিতভাবে যত না আধার কার্ড বাতিল হয়েছে তার প্রায় দ্বিগুণ আধার বাতিল হয়েছে স্রেফ গত ৬ মাসে। এই বিস্ফোরক তথ্য ফাঁস করল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। আগে একটি আরটিআইয়ের জবাবে UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছিল, ১৪ বছরে মাত্র প্রায় ১.১৫ কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছিল—যা দেশের মৃত্যুহারের তুলনায় অনেক কম। এই বৈষম্যের বিষয়টি সামনে আসার পরই দ্রুত নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া জোরদার করা হয়। সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্র জানিয়েছে, গত ৬ মাসে প্রায় আড়াই কোটি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে অপব্যবহারের ঝুঁকি থাকে। আধার নাগরিকত্বের প্রমাণপত্র না হলেও, বিভিন্ন সরকারি পরিষেবা ও নথি তৈরির ক্ষেত্রে এটি বহুল ব্যবহৃত। তাই তথ্যভান্ডার হাল নাগাদ রাখতে মৃতদের আধার নিষ্ক্রিয় করার ওপর জোর দেওয়া হয়েচে l










    akb tv news 

    07.02.2026

    • নবীনতর

      মাত্র ৬ মাসে প্রায় আড়াই কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে কেন্দ্র ll AKB TV News

    3/related/default