আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মালয়েশিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আগাম ঘোষণা অনুসারে শনিবার মালয়েশিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে নিজের এক্স-হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, তার বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন তিনি।মালয়েশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বিস্তৃত গভীর। এই সফর দু’দেশের কৌশলগত বোঝাপড়া এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও উৎসাহ দেবে। প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ককে আরও সুদৃঢ় করা হবে। অর্থনৈতিক সম্পর্ককে আরও বাড়িয়ে নিয়ে যাওয়া হবে।’’ মালয়েশিয়ায় বড় সংখ্যায় ভারতীয় বংশোদ্ভূতদের বসবাস। প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে লেখেন, কুয়ালা লামপুরের অনুষ্ঠানের তাঁদের সঙ্গে সাক্ষাৎ হবে।’’ ২০২৪ সালের আগস্টে দুই দেশের মধ্যে ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ গড়ে ওঠার এটিই প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার বসবাসবাকীদের ভারতীয়দের সঙ্গে মত বিনিময় করবেন ও সেখাকার ব্যবসায়ীদের ও শিল্প প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।








    akb tv news 

    07.02.2026

    3/related/default