আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য সরকার জনগণের সমস্যা নিরসন করার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছেll মুখ্যমন্ত্রীllAKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    কুমারঘাটের পূর্ব রাতাছড়াস্থিত হাজীবাড়ি পিএমশ্রী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের বুধবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন গুণগত শিক্ষার দ্বারাই সমাজের প্রান্তিক জনপদের নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার প্রকৃত উন্নতি সম্ভব। এই লক্ষ্যে পৌঁছাতে পূর্ব রাতাছড়াস্থিত হাজিবাড়ি পি.এম.শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নির্মিত হয়েছে নতুন ভবন। আধুনিক পরিকাঠামো ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নবনির্মিত সুদৃশ্য ভবনটি নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। তিনি এদিন বলেন রাজ্য সরকার জনগণের সমস্যা নিরসন করার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছে। নাম না করে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন আগে সমস্যা সৃষ্টি করে কি ভাবে সরকারে থাকা যায় সে চেষ্টা করা হত। আর বর্তমান সরকার সমাধানের মাধ্যমে সরকারে থাকতে চায়। মানুষের মুখে যদি হাসি ফুটানো যায় তবে এর চেয়ে আত্ম তৃপ্তি আর কিছু হতে পারে না। এদিন মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে বাজেটে এ আই এর প্রসঙ্গ। তিনি বলেন রাজ্য সরকার গত কিছু দিন আগে PAL অর্থাৎ পার্সোনলাইজড এডাপ্টিভ লারনিং পদ্ধতি শুরু করেছে যার মাধ্যমে শিক্ষাগত বিষয়ে এর সাথে যুক্ত হয়ে অনেক কিছুর উত্তর পাওয়া যায়। শিক্ষার্থীদের সবাইকে যাতে তাদের জ্ঞাতব্য বিষয় নিয়ে বোঝানো যায় তাই এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এছাড়া টিস্কোয়াফ নামে আরেকটি নতুন পদ্ধতি চালু করে বিদ্যালয়গুলিতে মনিটরিং এর পদ্ধতি যা এতদিন ছিল না তা চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার প্রকৃত শিক্ষা , নৈতিকতার শিক্ষা দেবার চেষ্টা করছে। এ দিন ট্রেনে করে কুমারঘাট যান তিনি এবং আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। 







    akb tv news

    04.02.2026

    • নবীনতর

      রাজ্য সরকার জনগণের সমস্যা নিরসন করার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছেll মুখ্যমন্ত্রীllAKB TV News

    3/related/default