আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডাঃ ফনী সরকারের উপস্থিতিতে মেগা চক্ষু শিবির অনুষ্ঠিত শান্তিরবাজার জেলা হাসপাতালেll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    চক্ষু পরিবেষায় শান্তির বাজার জেলা হাসপাতালে রুগিদের সর্বদা সঠিকভাবে পরিষেবা প্রদান করে যাচ্ছে শান্তির বাজার জেলা হাসপাতালের চক্ষু বিশেষঞ্জ চিকিৎসক ডাক্তার উমাকান্ত আচার্য্য। এরই মধ্যে চক্ষুর উন্নত চিকিৎসার জন্য যেসকল রুগিকে আগরতলায় রেফার করা হত সেই সকল রুগিদের চিকিৎসার সুবিধার্থে আগরতলার এ জি এম সির চক্ষু বিশেষঞ্জ চিকিৎসক প্রফেসার ডাক্তার ফনী সরকারের উপস্থিতিতে এক মেগা চক্ষু শিবিরের আয়োজন করা হয় শনিবার। এই শিবিরে মোট ৩৩ জন রুগির চোখের অপারেশন করা হয় । এই অপারেশন গুলি জটিল রোগ বলে জানান শান্তির বাজার জেলা হাসপাতালের চক্ষু বিশেষঞ্জ চিকিৎসক উমাকান্ত আচার্য্য। অপরদিকে শান্তির বাজার জেলা হাসপাতালের চক্ষু অপারেশনের উন্নত পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করলেন ডাক্তার ফনী সরকার। এইধরনের চক্ষু শিবির প্রতিনিয়ত জারী থাকব বলে জানান চিকিৎসক উমাকান্ত আচার্য্য। শান্তির বাজার জেলা হাসপাতালে এই ধরনের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে ডাক্তার উমাকান্ত আচার্য্য ও ডাক্তার ফনী সরকারকে সকলে ধন্যবাদ জানান।









    akb tv news 

    28.02.2026

    • নবীনতর

      ডাঃ ফনী সরকারের উপস্থিতিতে মেগা চক্ষু শিবির অনুষ্ঠিত শান্তিরবাজার জেলা হাসপাতালেll AKB TV News

    3/related/default