নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার পুদুচেরিতে ২,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন মূলক প্রকল্প
জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। এদিন সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধ্যাত্মিক পর্যটন,
পরিবেশ-পর্যটন এবং স্বাস্থ্য পর্যটনে বিনিয়োগের মাধ্যমে সরকার পুদুচেরিকে আরও উচ্চতায়
নিয়ে যাচ্ছে। পুদুচেরির মাথাপিছু আয় বৃদ্ধি এবং দেশের সর্বোচ্চ সামাজিক সূচক স্কোরের
অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন , ডাবল-ইঞ্জিন সরকার কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নে
আরও গতি যোগ করবে। স্বাস্থ্য সেবার প্রতি সরকারের অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত
করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবা হবে সকলের জন্য সহজলভ্য। মূলত সহজলভ্য এবং
সাশ্রয়ী মূল্যের হতে হবে চিকিৎসা পরিষেবা।
akb tv news
01.03.2026

