আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাতীয় সড়কে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    তিনি যা বলেন তা করে দেখান l তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী l এয়ারপোর্ট পে নেহি, সড়ক পে ল্যান্ড কারেঙ্গে’- এমনটাই বলেছিলেন তিনি। সেই কথাই এবার রাখলেন তিনি। শনিবার অসমের ৩৭ নম্বর জাতীয় সড়কে অবতরণ করল মোদির হারকিউলিস বিমান।এদিন সকালে অসমের চাবুয়া বিমান ঘাঁটি থেকে বায়ুসেনার সি১৩০-জে হারকিউলিস বিমান সওয়ার হন নরেন্দ্র মোদি। রওনা দেন ডিব্রুগড়ের মোরানের উদ্দেশে। মোরানে ৩৭ নম্বর জাতীয় সড়কের উপর নির্মিত হয়েছে উত্তর-পূর্ব ভারতের প্রথম জরুরি অবতরণ পথ l সেখানেই  অবতরণ করে মোদির বিমান। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে জাতীয় সড়কে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করলেন নরেন্দ্র মোদি। এখান থেকেই গুয়াহাটির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।মোরানে প্রধানমন্ত্রীর পৌঁছনোর পরই বায়ুসেনার বিশেষ প্রদর্শনী শুরু হয়। তাতে যোগ দেয় তেজাস, সুখোই, রাফালে মতো একাধিক যুদ্ধবিমান। মোদি জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতিতে এই জরুরি অবতরণ পথটি গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালন করবে। মোরানের এই জরুরি অবতরণ পথটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এই পথটি যুদ্ধ এবং পরিবহণ দুই প্রকারের বিমানই ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা আরও জোরদার হবে। শুধু তা-ই নয়, বিশেষ পরিস্থিতিতে ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসাবেও এই অবতরণ পথটি কাজ করবে বলে জানা গিয়েছে।








    akb tv news 

    14.02.2026

     

    3/related/default