আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।।মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বাংলাদেশে বিএনপি’র জয়ে ত্রিপুরা রাজ্যে খুশির এক বাতাবরণ লক্ষ্য করা গেছে। এরফলে নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের পাশাপাশি ত্রিপুরারও সুসম্পর্ক আরও মজবুত হবে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তাতে গোটা দেশের সাথে ত্রিপুরাবাসীর মধ্যেও খুশির বাতাবরণ লক্ষ্য করা গিয়েছে।এদিন তিনি জয়ী বিএনপি সরকার ও নয়া প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।মুখ্যমন্ত্রীর কথায়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত গভীর। বিগত দিনে নানা কারণে সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিল। তবে আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে সেই সম্পর্ক পুনরুদ্ধার হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।









    akb tv news 

    14.02.2026

    3/related/default